empty
10.09.2026 10:13 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1639-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের 15 পিপস দরপতন ঘটে।

সামান্য দরপতন সত্ত্বেও, ইউরোর বিপরীতে মার্কিন ডলারের এক্সচেঞ্জ রেট সারাদিন জুড়ে একটি সংকীর্ণ রেঞ্জের মধ্যেই আটকে ছিল এবং এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, মার্কিন ডলারের মূল্যের মুভমেন্টে প্রভাব ফেলার মতো কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি। দ্বিতীয়ত, ইউরোজোনে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকের প্রাক্কালে ট্রেডাররা মুনাফা তুলে নিচ্ছেন এবং বড় কোনো ঝুঁকি নেওয়ার চেয়ে সতর্ক অবস্থান বজায় রাখাকেই শ্রেয় মনে করছেন। এর ফলে EUR/USD-এর এক্সচেঞ্জ রেট কার্যত স্থবির হয়ে পড়েছিল; ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে মার্কেটের এমন পরিস্থিতিকে আমি বেশ স্বাভাবিক বলেই মনে করি।

আজ সকালে জার্মানির মুদ্রাস্ফীতি (CPI) এবং ফ্রান্সের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, তবে ট্রেডাররা নিঃসন্দেহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে সুদের হার বিষয়ক সিদ্ধান্তের দিকে দৃষ্টিপাত করবে। ট্রেডাররা সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বেড়ে ২.৫%-এ উন্নীত হওয়ার প্রত্যাশা করছে; এই পদক্ষেপ নেয়া হলে তা ইউরোর দর বৃদ্ধি ঘটাতে সহায়তা করবে, কারণ মুদ্রানীতি কঠোর করার ফলে ইউরোর চাহিদা বৃদ্ধি পায়। তবে আমার মতে, সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের চেয়েও বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন এবং ক্রিস্টিন লাগার্ডের মন্তব্য বেশি গুরুত্বপূর্ণ হবে। লাগার্ডের বক্তব্যই সম্ভবত এই কারেন্সি পেয়ারের মূল্যের পরবর্তী মুভমেন্ট নির্ধারণ করবে: যদি তাঁর বক্তব্যে হকিশ বা কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত থাকে, তবে ইউরোর দর আরও বেড়ে যেতে পারে; অন্যদিকে, নমনীয় বা 'ডোভিশ' অবস্থান গ্রহণের ইঙ্গিতের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে দুর্বল প্রতিক্রিয়া দেখা যেতে পারে, কারণ সুদের হার বৃদ্ধির বিষয়টি ইতিমধ্যেই ট্রেডারদের প্রত্যাশায় অন্তর্ভুক্ত হয়ে আছে এবং ট্রেডাররা মূলত পরবর্তী পদক্ষেপের সম্ভাবনার ওপর ভিত্তি করেই ট্রেডিং করে, কেবল বাস্তবায়িত সিদ্ধান্তের ওপর নয়। তাই, সংবাদ সম্মেলনটি না হওয়া পর্যন্ত আমি EUR/USD-এর মূল্যের মুভমেন্টের এক ধরণের স্থবিরতার আশা করছি; লাগার্ড ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানোর পরই মূলত প্রকৃত মুভমেন্ট শুরু হবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1667-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1645-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1667-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। চলমান বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে সঙ্গতি রেখে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1629-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1645 এবং 1.1667-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1629-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1603-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1645-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1629 এবং 1.1603-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.